অর্থনীতি

এশিয়াটিক ল্যাবরেটরিজের পর্ষদ সভা ৪ ফেব্রুয়ারি

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর থেকে ডিসেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই থেকে ডিসেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারেহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানি কর্তৃপক্ষ।

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২৪ সালে। কোম্পানিটির শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। কোম্পানির মোট পরিশোধিত মূলধন ১২২ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৪৫৫টি। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৪০.৭১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৫.৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৩.৬৪ শতাংশ শেয়ার আছে।