যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাহী আদেশে সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এ দিন দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পবিত্র শবে বরাতের পরের দিন বুধবার দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের সকল ব্যাংক এবং নন-ব্যাংকিক আর্থিক প্রতষ্ঠানও। একইসঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে দেশর উভয় পুঁজিবাজার স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে।