অর্থনীতি

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ১০ শতাংশ কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ১ মার্চ থেকে ৩১ আগস্ট সময় পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে কুপন প্রদান করা হবে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বছরে ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

তথ্য মত, সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ড ইস্যুয়ার প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড জানিয়েছে, বন্ডটির কুপন রেট, অনুমোদিত কুপন রেট মেকানিজমের সাথে সামঞ্জস্য রেখে আগামী ১ মার্চ, ২০২৬ থেকে ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত পরবর্তী অর্ধবার্ষিক সময়ের জন্য প্রতি বছর ১০ শতাংশ হারে কুপন রেট প্রদান করা হবে৷

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়নি।

কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন বন্ডটির লেনদেনে কোনো মূল্য সীমা থাকছে না।