অর্থনীতি

সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ 

রাষ্টায়ত্ত সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে সাধারণ বীমা করপোরেশন সূত্রে জানা গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করেছেন।

এর আগে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। তিনিও মেয়াদ শেষ হওয়ার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।