অর্থনীতি

তিন কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস (সিআরআইএসএল)।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-গ্রামীণফোন লিমিটেড, এপেক্স ট্যানারি লিমিটেড ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) কোম্পানি লিমিটেড।

গ্রামীণফোন: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসের রেটিং অনুয়ায়ী, কোম্পানির দীর্ঘ মেয়াদে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এপেক্স ট্যানারি: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসের রেটিং অনুয়ায়ী, কোম্পানির দীর্ঘ মেয়াদে ‘এ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বিএটিবি: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসের রেটিং অনুয়ায়ী, কোম্পানির দীর্ঘ মেয়াদে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।