অর্থনীতি

ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস হাউজ

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত। এই সময়ে ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কাস্টমস হাউজ, স্টেশনগুলো খোলা থাকবে। চলমান থাকবে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম।

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে মার্চের শুরুতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউজসহ দেশের সব কাস্টমস স্টেশন ও সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার অনুরোধ জানায় পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। এরপরই কাস্টমস হাউজ খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।