অর্থনীতি

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে। বর্ধিত সময় অনুযায়ী প্রতিষ্ঠান পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্নের জমার সময় আগামী ২৯ মার্চ নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রতি মাসের ১৮ তারিখ পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়া যায়।

রবিবার (১৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড এসব তথ্য জানিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, ঈদের টানা ছুটির কারণে ভ্যাট রিটার্ন দিতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী বিলম্ব ফি ও আর্থিক জরিমানার বিধান আছে। তাই, জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট রিটার্নের সময় বাড়িয়েছে।

বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। অধিকাংশ প্রতিষ্ঠানই ভ্যাট রিটার্ন দেয়নি।