অর্থনীতি

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিস ক্লাবেরে উদ্যোগ

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে ‘Iftar Distribution & Eid Clothing 2026’ শীর্ষক একটি মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় এ আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ এবং ঈদের নতুন পোশাক প্রদান করা হয়।

পবিত্র মাহে রমজানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদের আনন্দকে আরো অর্থবহ করে তোলা। আয়োজনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতার বিতরণ এবং নতুন ঈদের পোশাকের ব্যবস্থা করা হয়, যাতে তারা রমজানের আনন্দ ও আসন্ন ঈদের উৎসব আরো আনন্দঘনভাবে উদযাপন করতে পারে।

এই উদ্যোগের অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মোট ৫৫০টি ঈদের পোশাক বিতরণ করা হয়। এর মধ্যে মেয়েদের জন্য ২৫০টি এবং ছেলেদের জন্য ৩০০টি পোশাক দেওয়া হয়।

অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। আয়োজনজুড়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার অনুভূতি।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের অন্যতম লক্ষ্য। সংগঠনটির বিশ্বাস, সমাজের কল্যাণে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের প্রত্যাশা ব্যক্ত করেছে ক্লাবটি।-বিজ্ঞপ্তি