পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের নতুন কোম্পানি সচিব নিয়োগ (চলতি দায়িত্বে) দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন সচিব নিয়োগ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, টেকনো ড্রাগস লিমিটেডের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এস.এম আবু তালহা সিদ্দিক। তিনি আগামী ১৫ মার্চ থেকে কোম্পানিটিতে সচিব পদে কাজ শুরু করছেন।
টেকনো ড্রাগস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২৪ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৮৮টি। সর্বশেষ চলতি হিসাব বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬২.৭১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫.৬৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১.৬১ শতাংশ শেয়ার রয়েছে।