পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি থেকে মার্চ, ২০২৬) এবং নয় মাসের (জুলাই, ২০২৫ থেকে মার্চ, ২০২৬) ব্যবসায় সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ৫ এপ্রিল (রবিবার) অনুষ্ঠিত হবে।
বুধবার (১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ৫ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে এ সংক্রান্ত কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক ও নয় মাসের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০০ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৫৫টি। এর মধ্যে সর্বশেষ ২০২6 সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.২৬ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪.৮৯ শতাংশ, বিদেমি বিনিয়োগকারীদের হাতে ০.২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬৪.৬৫ শতাংশ শেয়ার রয়েছে।