কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। বোর্ডের শুরুতেই আলী হোসেন ফকিরকে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তনুযায়ী কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয় এবং এরপর তিনি ৭৪তম সভার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) মো. ছিবগাত উল্লাহসহ আরো অনেকে।