অর্থনীতি

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১৯ এপ্রিল

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারেহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানি কর্তৃপক্ষ।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স  পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০১ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০২ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ২৬ লাখ ৯১ হাজার ৪৯১টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৯.৯৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩০.২৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯.৮৩ শতাংশ শেয়ার রয়েছে।