ইস্যু ম্যানেজারদের প্রতি দুই বছর পর অন্তত একটি নতুন কোম্পানি বা আইপিও আবেদন আনতে হবে। ইস্যু ম্যানেজারদের নিবন্ধনের ক্ষেত্রে এ শর্তে রয়েছে। কিন্তু লাইসেন্সপ্রাপ্ত যেসব ইস্যু ম্যানেজার বা মার্চেন্ট ব্যাংকার শর্ত অনুযায়ী ইস্যু আনতে পারেননি, তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হচ্ছে।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত এক সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এসব কথা বলেন।
সভায় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, কমিশনার মো. সাইফুদ্দিনসহ দেশের সব মার্চেন্ট ব্যাংকের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, “শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নিয়মিত নতুন ও ভালো কোম্পানির আগমন জরুরি। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
তিনি আরো বলেন, “লাইসেন্সপ্রাপ্ত অনেক ইস্যু ম্যানেজার নির্ধারিত সময়ের মধ্যে নতুন ইস্যু আনতে পারেননি, যা বাজারের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে। এ অবস্থায় সংশ্লিষ্টদের দ্রুত শর্ত পরিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”
সভায় পাবলিক ইন্টারেস্ট কোম্পানিসমূহের জন্য নতুন নির্দেশনা জারি করতে যাচ্ছে কমিশন। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন তিনি।
আলোচনায় শেয়ারবাজারে নতুন ইস্যুয়ার কোম্পানি তালিকাভুক্তি বৃদ্ধি, শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে বাজারে আনা, পাবলিক ইন্টারেস্ট কোম্পানিতে সুশাসন নিশ্চিতকরণ, তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূরীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
এছাড়া ইস্যু ম্যানেজারদের পাইপলাইনে থাকা প্রক্রিয়াধীন ইস্যু, নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ, বন্ডের মাধ্যমে অর্থায়ন বাড়ানো এবং পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে গড়ে তোলার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারী ইস্যু ম্যানেজাররা তাদের চলমান ইস্যুগুলোর সর্বশেষ অবস্থা তুলে ধরেন এবং শিগগিরই বাজারে নতুন কোম্পানি বা আইপিও আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড, এবিএসিআই ইনভেস্টমেন্টস লিমিটেড, অগ্রণী ইকুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, সিম ক্যাপিটাল লিমিটেড, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড, বেটা ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেড (সিএএল ইনভেস্টমেন্টস লিমিটেড), বিএলআই ক্যাপিটাল লিমিটেড, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড, সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড, ইসি সিকিউরিটিজ লিমিটেড, এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড, ফাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড, জিএসপি ইনভেস্টমেন্টস লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড, আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড, আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড, আইএল ক্যাপিটাল লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড, মেঘনা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, মিডাস ইনভেস্টমেন্ট লিমিটেড, এমটিবি ক্যাপিটাল লিমিটেড, এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, এনডিবি ক্যাপিটাল লিমিটেড, নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড, পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, রেস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্ট লিমিটেড, রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড, রূপালী ইনভেস্টমেন্টস লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড, স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড, উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর শীর্ষ প্রতিনিধি, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।