অর্থনীতি

সেভর এক্সপোতে ওয়ালটনের আধুনিক এইচভিএসি-আর প্রযুক্তির প্রদর্শনী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘১১তম সেফ এইচভিএসিআর অ্যান্ড কোল্ড চেইন’ সেভর এক্সপো-২০২৬ নিজেদের সর্বাধুনিক সিস্টেম এয়ার কন্ডিশনার ও এইচভিএসি-আর (HVAC-R) প্রযুক্তি প্রদর্শন করেছে ওয়ালটন।

গত ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত অনুষ্ঠিত এ প্রদর্শনীতে আইসিসিবির ৪ নম্বর হলের ৬৩ নম্বর প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটি শিল্প-সংশ্লিষ্ট অংশীজন ও সম্ভাব্য গ্রাহকদের সামনে তাদের উন্নত বাণিজ্যিক শীতাতপ নিয়ন্ত্রণ সমাধান তুলে ধরে।

প্রদর্শনীতে কোল্ড চেইন ফেয়ারের অংশ হিসেবে ওয়ালটন এইচভিএসিআর তাদের পরিবেশবান্ধব ও শক্তি সাশ্রয়ী প্রযুক্তিনির্ভর সল্যুশন প্রদর্শন করে, যা আরামদায়ক ও টেকসই কুলিং নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তৈরি।

লাইট কমার্শিয়াল এসি সেগমেন্টে ওয়ালটন এনেছে নতুন ‘ফ্রেডো সিরিজ’। এতে রয়েছে ডি.সি ইনভার্টার টেকনোলজি, ইকো মোড, টার্বো কুলিং মোড, ওয়াইড অ্যাঙ্গেল এয়ার সাপ্লাই, সাইলেন্ট মোড এবং লো স্ট্যান্ডবাই পাওয়ার কনজাম্পশনসহ স্মার্ট ফিচার। পাশাপাশি উন্নত হিট এক্সচেঞ্জার ও ইন্টেলিজেন্ট এয়ারফ্লো ম্যানেজমেন্ট সিস্টেম দ্রুত ও স্টেবল কুলিং পারফরম্যান্স নিশ্চিত করছে।

শিল্প ও বৃহৎ অবকাঠামো খাতের জন্য ওয়ালটন প্রদর্শন করেছে HPM Series এর নতুন ভিআরএফ সিস্টেম যা LEED সার্টিফায়েড গ্রিন বিল্ডিং, হাসপাতাল, হোটেল ও ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে ব্যবহারের উপযোগী। এতে রয়েছে অ্যাডভান্সড ডি.সি ইনভার্টার কম্প্রেসর, ইলেকট্রনিক এক্সপ্যানশন ভালভ কন্ট্রোল, ইন্টেলিজেন্ট অয়েল ব্যালান্স ম্যানেজমেন্ট ও স্মার্ট ক্যাপাসিটি কন্ট্রোল টেকনোলজ এবং এ সিরিজের COP ফোর যা প্রচলিত VRF সিস্টেমের তুলনায় অনেক বেশি এনার্জি সাশ্রয়ী।

এছাড়া সেন্ট্রাল ওয়াইজ কন্ট্রোলার সিস্টেমের মাধ্যমে পুরো ভিআরএফ সেটআপ সহজে মনিটরিং, কন্ট্রোল ও ডায়াগনসিস করা সম্ভব, যা বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম এর সাথেও ইন্টিগ্রেট করা যায়।

শিল্প খাতের জন্য ওয়ালটন চিলার সেগমেন্টে ইনভার্টারভিত্তিক হাই-এফিশিয়েন্সি কুলিং সল্যুশনও উপস্থাপন করেছে, যা লোড অনুযায়ী অটোমেটিকভাবে অপারেশন কন্ট্রোল করে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করে।

প্রদর্শনীতে ওয়ালটন তাদের ইনডোর ইউনিট ডিজাইন, সিলিং সল্যুশন এবং স্মার্ট কন্ট্রোল টেকনোলজিও প্রদর্শন করে, যা কম শব্দ, ইউনিফর্ম এয়ারফ্লো এবং ইজি মেইনটেন্যান্স সুবিধা দেয়।

একইসঙ্গে কোম্পানিটি জানায়, তারা এআই-বেইজড স্মার্ট ফিচারসমৃদ্ধ এসিও বাজারে এনেছে, যেখানে রয়েছে ইন্টেলিজেন্ট ইনভার্টার, আইওটি কন্ট্রোল, ভয়েস কমান্ড, সোলার হাইব্রিড টেকনোলজি, ইউভি কেয়ার, ফ্রস্ট ক্লিন ও এআই ডায়াগনস্টিক ফিচার।

ওয়ালটন ইতোমধ্যে এসি ৫-স্টার এনার্জি রেটিং অর্জন করেছে এবং উন্নত টেকনোলজির কারণে বিদ্যুৎ সাশ্রয় ও লং-লাস্টিং পারফরম্যান্স নিশ্চিত করছে।

কোম্পানিটি আরো জানায়, তাদের প্রোডাক্ট বর্তমানে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে এক্সপোর্ট হচ্ছে।

ওয়ালটন বলছে, আধুনিক ও পরিবেশবান্ধব টেকনোলজির মাধ্যমে দেশের HVAC ইন্ডাস্ট্রিকে আরো উন্নত ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

ওয়ালটনের ডেপুটি চিফ বিজনেস অফিসার শামীম মুগ্ধ বলেন, “আমরা সব সময়ই এইচভিএসি খাতে উদ্ভাবনী (ইনোভেটিভ) প্রযুক্তি ও পণ্য তৈরিতে কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় এবারো নতুন ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ প্রোডাক্ট বাজারে এনেছি।”

তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য হলো গ্লোবাল ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে এইচভিএসি সিস্টেমকে এগিয়ে নেওয়া। একই সঙ্গে দেশের মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে আমরা প্রতিনিয়ত নতুন উদ্ভাবনে কাজ করছি।”