অর্থনীতি

নজর কাড়ছে ওয়ালটনের এআই প্রযুক্তির স্মার্ট এসি

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘১১তম সেফ এইচভিএসিআর অ্যান্ড কোল্ড চেইন’ সেভর এক্সপোতে দর্শনার্থীদের নজর কাড়ছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটনের এআইনির্ভর স্মার্ট এয়ার কন্ডিশনার (এসি) ও আধুনিক HVAC-R প্রযুক্তি।

বৃহস্পতিবার (১৪ মে) থেকে শুরু হওয়া প্রদর্শনীতে ওয়ালটন তাদের আবাসিক ও বাণিজ্যিক উভয় সেগমেন্টের উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ সমাধান উপস্থাপন করছে। বিশেষ করে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি, এআই ডক্টর ফিচার, আইওটি-ভিত্তিক স্মার্ট কন্ট্রোল, সোলার-হাইব্রিড প্রযুক্তি, ইউভি কেয়ার, প্লাজমা ফিল্টার এবং ফ্রস্ট ক্লিন প্রযুক্তিসমৃদ্ধ এসিগুলো দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। প্রদর্শনী চলবে শনিবার (১৬ মে) পর্যন্ত।

ওয়ালট জানিয়েছে, এসিতে ব্যবহৃত এআই ও স্মার্ট সেন্সর প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে সমস্যার ধরন শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে দূর থেকেও এসি নিয়ন্ত্রণ করা সম্ভব।

এক্সপোতে ঘুরে আসা দর্শনার্থীরা ওয়াল্টনের ৬৩ নম্বর প্যাভিলিয়নে ভিড় করছেন। নারায়ণগঞ্জ থেকে আসা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, “ওয়ালটনের এসিতে যে স্মার্ট কন্ট্রোল ও এআই ফিচার দেখলাম, সেটা সত্যিই আন্তর্জাতিক মানের। বিদ্যুৎ সাশ্রয় আর অটোমেশন দুটোই একসাথে পাওয়া যাচ্ছে।”

ঢাকার গৃহিণী মোনতাহা আক্তার বলেন, “এসি চালানো এখন অনেক সহজ হয়ে গেছে। মোবাইল দিয়েই নিয়ন্ত্রণ করা যাচ্ছে, আবার বিদ্যুৎ বিলও কম আসবে বলে মনে হচ্ছে।”

প্রযুক্তি ব্যবসায়ী নেসার রহমান বলেন, “সোলার হাইব্রিড প্রযুক্তিটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। লোডশেডিং বা বিদ্যুৎ সমস্যা হলেও এটি চলতে পারবে এটা খুবই উপকারী।”

প্রদর্শনীতে ওয়ালটন তাদের লাইট কমার্শিয়াল এসি, ভিআরএফ সিস্টেম, চিলার সল্যুশনসহ শিল্প ও বাণিজ্যিক পর্যায়ের উন্নত HVAC-R প্রযুক্তিও তুলে ধরে। এতে ডি.সি ইনভার্টার, স্মার্ট ক্যাপাসিটি কন্ট্রোল, ইকো মোড, টার্বো কুলিং এবং ইন্টেলিজেন্ট এয়ারফ্লো ম্যানেজমেন্ট সিস্টেমসহ নানা ফিচার রয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, তাদের এসি ইতোমধ্যে ৫-স্টার এনার্জি রেটিং অর্জন করেছে এবং আন্তর্জাতিক বাজারে ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। পরিবেশবান্ধব প্রযুক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ী সল্যুশনের মাধ্যমে ভবিষ্যতের HVAC ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নিতে তারা কাজ করছে।

সেভর এক্সপোর এই আয়োজন ঘিরে প্রযুক্তি খাতে ওয়ালটনের অংশগ্রহণ দেশীয় ব্র্যান্ড হিসেবে তাদের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তিকে আরো একবার সামনে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওয়ালটন (এসি) ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান বলেন, “বর্তমান সময়ের আবহাওয়া ও শক্তি ব্যবহারের চাহিদাকে বিবেচনায় রেখে আমরা এমন  HVAC-R প্রযুক্তি উন্নয়ন করছি, যেখানে উচ্চ দক্ষতা, স্মার্ট কন্ট্রোল এবং সর্বোচ্চ এনার্জি সাশ্রয় একসাথে নিশ্চিত করা যায়।”

তিনি আরো বলেন, “আমাদের নতুন প্রজন্মের সিস্টেমগুলোতে রয়েছে অ্যাডভান্সড ডি.সি ইনভার্টার টেকনোলজি, ইন্টেলিজেন্ট ক্যাপাসিটি মড্যুলেশন, এবং রিয়েল-টাইম লোড অপটিমাইজেশন, যা যেকোনো পরিবেশে স্থিতিশীল কুলিং পারফরম্যান্স নিশ্চিত করে।”