অর্থনীতি

আবারো কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার স্বর্ণ প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমেছে। এ নিয়ে টানা দুই দিন কমলো স্বর্ণের দাম। ফলে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।

শনিবার (১৬ মে) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৯৫ ডলার।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি  এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ  এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় কেনাবেচা হচ্ছে। 

এদিকে, স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত আছে। এখন ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।