অর্থনীতি

৬ মেট্রোরেল লাইনের সমন্বয়ে শক্তিশালী নেটওয়ার্ক হ‌বে: অর্থমন্ত্রী

ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নের জন্য ৬টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী একথা জানান। 

তি‌নি আরও ব‌লেন, এমআরটি লাইন-৬ চালুর পর সরকার লাইন-১ এবং লাইন-৫ (নর্দার্ন) এর নির্মাণ কার্যক্রম এগিয়ে নিচ্ছে। অন্যদিকে লাইন-৫ (সাউদার্ন), লাইন-২ ও লাইন-৪ এর নির্মাণ পরিকল্পনা কার্যক্রম এগিয়ে চলছে। 

একইসঙ্গে মেট্রোরেলের শেষ প্রান্ত থেকে বিভিন্ন গন্তব্যে দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যা নগর পরিবহন ব্যবস্থার দক্ষতা ও যাত্রীসেবা আরও উন্নত করবে বলে জানান অর্থমন্ত্রী।