অর্থনীতি

ইমাম পুরোহিতদের সম্মানী, এক হাজার ৮১ কোটি টাকা বরাদ্দ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় সেবায় নিয়োজিতদের জন্য ভাতা ও সম্মানীর পরিধি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেটে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা বাড়াতে মোট ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও সেবায়েতদের ৮ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। সরকারের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ৪৩৮টি ধর্মীয় প্রতিষ্ঠানের ৯ হাজার ৫২০ জন এই ভাতা সুবিধার আওতায় এসেছেন।

এছাড়া হজ ব্যবস্থাপনা আরও সহজ ও কম ব্যয়বহুল করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে বাজেটে উল্লেখ করা হয়।