শিক্ষা

ইবিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুলিশের সঙ্গে ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল হাকিম সরকারের গাড়িতে ছাত্রলীগের কর্মীরা হামলা চালালে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের ওপর চড়াও হন ছাত্রলীগ কর্মীরা।

এ সময় ছাত্রলীগ প্রশাসন ভবনের সামনে গাড়ি ভাঙচুর শুরু করলে ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

এতে চার ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/২৪ আগস্ট ২০১৪/কাঞ্চন কুমার/রণজিৎ