শিক্ষা

কুমিল্লা বোর্ডে সেরা বিশে ১০ স্কুলই কুমিল্লার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন  ৬ জেলার মধ্যে এবার জেএসসিতে সেরা বিশটি প্রতিষ্ঠানের মধ্যে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানই কুমিল্লা জেলার। এসব শিক্ষা প্রতিষ্ঠান ১ম, ২য়, যুগ্ম ভাবে ৩য়, ৬ষ্ঠ,৭ম, ৯ম, ১১ম, ১৩তম, ১৫তম ও ২০তম স্থান অর্জন করেছে।

বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১ম কুমিল্লা জিলা স্কুল, ২য় কুমিল্লা নওয়াব ফয়জুন্নেছা গালর্স হাই স্কুল। ৩য় ফেনী গালর্স ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজ। ৪র্থ ফেনী গভর্নমেন্ট পাইলট হাই স্কুল। ৫ম ফেনী গভর্নমেন্ট গালর্স হাই স্কুল। ৬ষ্ঠ কুমিল্লা আওয়ার লেডি অব ফাতিমা গালর্স হাই স্কুল। ৭ম কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ। ৮ম চাঁদপুরের মাতৃপীঠ গভর্নমেন্ট গালর্স হাই স্কুল। ৯ম কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। ১০ম নোয়াখালী গভর্নমেন্ট গালর্স হাই স্কুল। ১১তম কুমিল্লা মডার্ন হাই স্কুল। ১২তম নোয়াখালী জিলা স্কুল। ১৩তম কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট গভর্নমেন্ট হাই স্কুল। ১৪তম হাজীগঞ্জ পাইলট গালর্স হাই স্কুল। ১৫তম কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ। ১৬তম ফেনীর শাহীন একাডেমী। ১৭তম ব্রাহ্মণবাড়িয়া আনন্দ গভর্নমেন্ট হাই স্কুল। ১৮তম চাঁদপুর হাসান আলী গভর্নমেন্ট হাই স্কুল। ১৯তম চাঁদপুরের আল-আমিন একাডেমী। ২০তম কুমিল্লার দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল।

     

রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৪/মহিউদ্দিন/শাহনেওয়াজ