শিক্ষা

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ক্যাম্পাস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ও ঈদে মিলাদুন্নবীর ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী ৪ জানুয়ারি ২০১৫, রোববার থেকে ১৩ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ১৪ জানুয়ারি ২০১৫, বুধবার থেকে যথারীতি ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো ৪ জানুয়ারি ২০১৫ তারিখ, রোববার থেকে ৮ জানুয়ারি ২০১৫ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। ১১ জানুয়ারি ২০১৪ তারিখ রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস চালু হবে।

     

রাইজিংবিডি/ময়মনসিংহ/২ জানুয়ারি ২০১৪/রকিবুল ইসলাম বিপুল/রাসেল পারভেজ