বিনোদন

বিয়ে করছেন সানজিদা প্রীতি

বিনোদন প্রতিবেদকঢাকা, ৩০ নভেম্বর: খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী সানজিদা প্রীতি।

জানা যায়, পারিবারিকভাবে প্রায় দুই মাস আগে সানজিদা প্রীতির বাগদান সম্পন্ন হয়েছে জিবরান নামের এক ছেলের সাথে। খুব শিগগিরই সানজিদা প্রীতি ও জিবরানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে পারিবারিকভাবেই। সানজিদা প্রীতির বাগাদন যে হয়েছে তা তিনি নিজেই তার সহকর্মী ও গণমাধ্যমের বন্ধুদের কাছে অকপটে স্বীকার করেছেন।

মঞ্চ থেকেই একজন সৃজনশীল অভিনেত্রীর খ্যাতি পাওয়া সানজিদা প্রীতি টিভি নাটকেও প্রতিভার জ্যোতি ছড়িয়েছেন। চট্টগ্রামের এই মেয়ে জড়িত আছেন ‘প্রাচ্যনাট্য’ দলের সাথে।

টিভি নাটকের পাশপাশি এখন প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’, ‘রাজা এবং অন্যান্য’, ‘পুনর্জন্ম’, ‘এ ম্যান ফর অল সিজন’ ও ‘কইন্যা’র প্রদর্শনীতে নিয়মিত অংশ নিচ্ছেন।

তার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘পৌষ ফাগুনের পালা’ ডলস হাউস, নীল উষ্ণতায় কাঁদি এবং বনলতা  সেন, কফি নাকি কবিতা, দৃষ্টিদান, ভালোবাসি তাই ভালোবেসে যাই, ডোরা কাটা, অন্যসব, জয় যেন মনের হয় ও একা এবং কয়েকজন।

 

রাইজিংবিডি/ এলএ