বিনোদন

‘হেলিয়া দুলিয়া’ নাচলেন সিদ্দিক(ভিডিও)

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। যাত্রাপালা দেখতে গিয়ে নৃত্যশিল্পীর নাচের তালে নাচলেন তিনি। এছাড়া নয়ন বাবুসহ উপস্থিত দর্শকরাও হেলিয়া দুলিয়া গানের সঙ্গে নেচেছেন। তবে এটি বাস্তব কোনো ঘটনা নয় ‘বিশ্ব ফাজিল’ নাটকের দৃশ্যের প্রয়োজনে এমনটা করতে হয়েছে। আজ সোমবার নাটকটির একটি গান প্রকাশ করা হয়। ‘হেলিয়া দুলিয়া’ শিরোনামের গানে এমন দৃশ্য দেখা যায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলি আফরোজ। আশরাফুল হক তরুণের কথায় গানটির মিউজিক করেছেন এফ এ প্রিতম। সৃষ্টি মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বিশ্ব ফাজিল’ নাটকে সিদ্দিকুর রহমান ছাড়াও অভিনয় করেছেন মনিসা সিদ্দিক, নয়ন বাবুসহ অনেকে। নয়ন মিলটন পরিচালিত এই নাটকটি ঈদুল ফিতরে সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা যায়। দেখুন : ‘হেলিয়া দুলিয়া’ গানটি। রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৮/রাহাত/শান্ত