বিনোদন প্রতিবেদক : বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। টানা একযুগ সংগীতাঙ্গন দাপিয়ে বেরিয়েছেন। অডিও অ্যালবাম, চলচ্চিত্রে প্লেব্যাক ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।
সোমবার তার অফিসিয়াল ফ্যান পেজ হ্যাকারদের দখলে চলে যায়। এছাড়া তার স্ত্রী বেগম সালমা আসিফের ফেসবুক আইডিও হ্যাকাররা দখলে নিয়ে নেয়। অবশ্য ২৪ ঘন্টা পর তা ফিরে পান এই শিল্পী। এ বিষয়ে তার ফেসবুক পেজে সাইবার ক্রাইম ডিভিশনের পুলিশ কর্মকর্তা ইয়াসিনকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে একটি স্ট্যাটাস দেন।
বর্তমানে সবচেয়ে ব্যস্ত কণ্ঠশিল্পী আসিফ। একটার পর একটা গান করে যাচ্ছেন তিনি। এছাড়া গানে কন্ঠ দেয়ার পাশাপাশি গানের মডেলও হচ্ছেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/রাহাত/শাহনেওয়াজ