‘কে হবে মাসুদ রানা?’ প্রতিযোগিতায় সেরা তিনজনকে নির্বাচন করা হয়েছে। এরা হলেন—রাসেল, জুনায়েদ এবং সাজ্জাদ। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এই তিনজনকে নিয়ে অনুষ্ঠিত হবে আলোচিত এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানটি প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে।
নির্বাচিত সেরা তিন প্রতিযোগী কড়া অনুশীলনের পর আজ গ্র্যান্ড ফিনালের মঞ্চে উঠবেন। এখান থেকে একজন পরবেন বিজয়ের মুকুট।
এতে বিচারক হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ, দিলারা হানিফ পূর্ণিমা ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। শুধু তাই নয় এতে পারফর্মও করবেন এই তিন তারকা শিল্পী। এর আগে ফেরদৌস বলেন, ‘আমাদের সবসময়ের চাওয়া নতুন, তাই নতুনদের প্রাণবন্ত রাখতে এবং উৎসাহ প্রদান করতেই মঞ্চে আমরা পারফর্ম করব।’
পূর্ণিমা বলেন, ‘চ্যানেল আই সবসময়ই নতুনত্ব নিয়ে কাজ করে। এজন্য বহুবিধ কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। নতুনদের অনুপ্রাণিত করতেই অসাধারণ একটি পারফরম্যান্স নিয়ে আসছি চূড়ান্ত আসরে। দেখতে চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়।’
ভিডিও:
ঢাকা/শান্ত