উঠতি চিত্রনায়ক রোহান। ইতোমধ্যেই তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সবার চোখ ফাঁকি দিয়ে তিনি চুটিয়ে প্রেম করছিলেন ইমি খন্দকারের সঙ্গে। এবার সেই প্রেম গড়ালো শুভ পরিণয়ে।
গত ২৭ সেপ্টেম্বর রোহান-ইমির গায়ে হলুদ হয়। পরদিন পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। কনে ইমি খন্দকার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
রোহান বলেন, ‘দুই বছর আগে একটি পারিবারিক অনুষ্ঠানে ইমির সঙ্গে আমার পরিচয়। এরপর ভালোলাগা এবং সস্পর্কটি ভালোবাসায় পরিণত হয়। দুই পরিবারের সম্মতিতে হঠাৎ করেই আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়। বিয়েতে পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।’
মঈন বিশ্বাসের ‘পাগল তোর জন্যরে’ সিনেমার মাধ্যমে রূপালী জগতে প্রবেশ করেন রোহান। এরপর ‘বুলেট বাবু’ ও ‘মার ছক্কা’ চলচ্চিত্র মুক্তি পায়। তিনি বর্তমানে তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’সহ বেশ ক’টি চলচ্চিত্রে কাজ করছেন। ঢাকা/রাহাত সাইফুল/তারা