বিনোদন

মৌ খানের চতুর্থ মিশন

ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ মৌ খান। খুব অল্প সময় তিনটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। গত ৫ এপ্রিল তার অভিনীত ‘প্রতিশোধের আগুন’ সিনেমাটি মুক্তি পায়। এবার চতুর্থ সিনেমায় নাম লেখালেন এই অভিনেত্রী। ‘তুই আমার জান’ নামে নতুন এ চলচ্চিত্রে মৌ খানের বিপরীতে অভিনয় করবেন নবাগত নাহিদ ইরফান। এটি পরিচালনা করবেন রাকিবুল আলম রাকিব।

মৌ খান রাইজিংবিডিকে বলেন, ‘‘তুই আমার জান’ সিনেমাটি রোমান্টিক ও সামাজিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এতে ধনীর আদুরে মেয়ের ভূমিকায় অভিনয় করব। সিনেমার নায়ক আমার প্রেমে পড়ে। তারপরই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’’

এছাড়াও ‘বান্ধব’ ও ‘বাহাদুরী’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন মৌ খান। সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অনুপম কথাচিত্রের ব্যানারে ‘বান্ধব’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ম ম রুবেল। এটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এতে মৌয়ের বিপরীতে অভিনয় করেছেন সুমিত।

অন্যদিকে শফিক হাসানের ‘বাহাদুরী’ সিনেমায় চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন মৌ খান। মোহাম্মদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’ সিনেমাটিতেও জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন এই নায়িকা। ঢাকা/রাহাত সাইফুল/শান্ত