বিনোদন

রেড রক ফিয়েস্তায় চট্টগ্রাম মাতালো ১০ ব্যান্ড

ঢাকা ও চট্টগ্রামের ১০টি ব্যান্ডের জমকালো পরিবেশনায় চট্টগ্রাম মাতালো রেড রক ফিয়েস্তা ২০১৯।

বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে শুক্রবার রাতে দারাজ প্রেজেন্টস রেড রক ফিয়েস্তায় দর্শক শ্রোতাদের ঢল নামে। রেড কার্পেট ইভেন্ট কর্তৃক নগরের ব্যান্ড সঙ্গীতের সবচেয়ে বড় এই আয়োজনে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত হাজার হাজার তরুণ ও সঙ্গীত প্রিয় মানুষ ছিলেন উন্মাতাল । অনুষ্ঠানে তারকা শিল্পি পার্থ বড়ুয়া উপস্থিতি ছিল দর্শকদের কাছে বড় আকর্ষণ।

বিকেল ৩টা থেকে একটানা একের পর এক পারফর্ম করে ঢাকা ও চট্টগ্রামের ১০টি জনপ্রিয় ব্যান্ড। এর মধ্যে ছিল আর্ভোভাইরাস, এশেজ, বে অফ বেঙ্গল, পাওয়ার সার্জ, ট্রেনরেক, তীরন্দাজ, স্টোন, মেট্রিকাল, উন্মাদ এবং থাউজেন্ড ডাইস। এ ছাড়াও আয়োজনে সলো পারফরম্যান্স করেন রিজওয়ান আবিদ এবং ফারদিন ফায়াজ। হাজার হাজার দর্শকদের উন্মাতাল আনন্দ আয়োজনের একপর্যায়ে মঞ্চে উপস্থিত হন জনপ্রিয় সঙ্গীত শিল্পি পার্থ বড়ুয়া।

রেড কার্পেটের আয়োজনে রেড রক ফিয়েস্তার প্রিন্ট মিডিয়া পার্টনার ছিল চট্টগ্রামের বহুল জনপ্রিয় দৈনিক  ‘দৈনিক আজাদী’ এবং অনলাইন মিডিয়া পার্টনার ছিলো ‘রাইজিংবিডি ডটকম’ এবং টেলিভিশন পার্টনার ছিলো ‘আরটিভি’।

 

চট্টগ্রাম/রেজাউল/টিপু