বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। রিয়েল লাইফে তাদের প্রেম নিয়ে অনেকদিন থেকেই কানাকানি চলছে। পাশাপাশি রিল লাইফে ব্রহ্মাস্ত্র সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা।
বর্তমানে ভারতের বারাণসীতে এই সিনেমার শুটিং চলছে। একটি গানের শুটিং করছেন রণবীর-আলিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানের শুটিংয়ে একটি ভিডিও ফাঁস হয়েছে।
জানা গেছে, সিনেমার একটি বিশেষ গানের শুটিং করছিলেন এই জুটি। বৃষ্টির কারণে সকালে শুটিং হয়নি। এরপর বিকেলে গুলেরিয়া ঘাটে শুটিং করা হয়। সেখানেই কেউ একজন দৃশ্যগুলো ধারণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। এরপর তা ভাইরাল হয়। এর আগে এই গানের কিছু ছবিও প্রকাশ পায়।
ব্রহ্মাস্ত্র পরিচালনা করছেন আয়ান মুখার্জি। এই সিনেমা প্রযোজনা করছেন করন জোহর। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। ট্রিলোজি এই সিরিজের প্রথম সিনেমা চলতি বছর মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। আগামী বছরের মাঝামাঝিতে এটি মুক্তির কথা রয়েছে।
দেখুন: রণবীর-আলিয়ার গানের শুটিংয়ের ভিডিও
A post shared by R A N B I R K A P O O Я® ???? (@ranbirkapoor0008) on Dec 14, 2019 at 8:59am PST
ঢাকা/মারুফ