নাচতে বেশ ভালোবাসেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। মাঝে মধ্যে নাচের টিকটক ভিডিও শেয়ার করেন তিনি। কিছুদিন আগে প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ভিডিও পোস্ট করেছিলেন। যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
এদিকে আবারো নুসরাত জাহানের একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ‘ইয়াদ পিয়া কি আনে লাগে’ শিরোনামে হিন্দি গানের সঙ্গে জমিয়ে নেচেছেন তিনি। নুসরাতের একটি ফ্যান ক্লাবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নাচের এই ভিডিও শেয়ার করা হয়েছে।
এতে দেখা যায়, কালো রঙের জিন্স এবং কালো রঙের ক্রপ টপের সঙ্গে নাচছেন নুসরাত। তার মুখে মেকআপ না থাকলেও তাকে দেখে বোঝার উপায় নেই কিছু দিন আগে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। নুসরাত ভক্তরা তার নাচের প্রশংসা করছেন। একজন লিখেছেন, ‘আগুন জ্বালিয়ে দিয়েছ’।
দেখুন: নুসরাতের নাচের ভিডিও। View this post on Instagram
A post shared by Nusrat Jahan (@nusrat_jahanofficial) on Dec 12, 2019 at 1:11pm PST