তেলেগু সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। সম্প্রতি তার পরবর্তী সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি। ‘ফাইটার’ নামে এ সিনেমা প্রযোজনা ও পরিচালনা করবেন পুরি জগন্নাথ।
সিনেমাটির নায়িকা চরিত্রে শ্রীদেবী কন্যা জানভি কাপুর অভিনয় করবেন। এতে বিজয়ের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। তবে সিনেমাটির জন্য অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী। একটি সূত্র বলেন, ‘বিজয়ের সঙ্গে রোমান্স করতে পারিশ্রমিক হিসেবে জানভি কাপুর সাড়ে ৩ কোটি রুপি নিচ্ছেন’।
আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
গত বছর ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জানভি কাপুর। বর্তমানে ‘কার্গিল গার্ল’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এছাড়া ‘রুহিআফজা’, ‘তখত’ ও ‘দোস্তানা-টু’ সিনেমায় দেখা যাবে তাকে।
ঢাকা/শান্ত