বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মালাইকা আরোরা। গতকাল বুধবার অর্জুন কাপুরের সঙ্গে বড়দিন উদযাপন করেন তিনি। এ সময় সঙ্গে ছিল মালাইকার পুত্র আরহান খান। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
বড়দিন উপলক্ষে আয়োজিত এই পার্টির বেশকিছু স্থিরচিত্র প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। এসব ছবিতে তাদেরকে একসঙ্গে দেখা যায়। এ প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রিসমাস উপলক্ষে মালাইকার বাবার বাড়িতে পার্টির আয়োজন করা হয়। এতে ছেলে আরহান ও প্রেমিক অর্জুন কাপুরকে সঙ্গে নিয়ে হাজির হন এই অভিনেত্রী।
১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের পুত্র আরহান খান।
অনেক দিন ধরেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা প্রেম করছেন। খুব শিগগির তারা বিয়ে করবেন। অন্যদিকে ইতালিয়ান মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে প্রেম করছেন আরবাজ খান। তাদের এ সম্পর্ক পরিণয়ে রূপ নিচ্ছে বলে জানা গেছে। ঢাকা/শান্ত