বিনোদন

ঝাড়ু দিচ্ছেন ক্যাটরিনা কাইফ (ভিডিও)

অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই পছন্দ করেন। এবার ঝাড়ু হাতে শুটিং সেট পরিষ্কারে নেমে পড়লেন এই বলিউড ডিভা।

বর্তমানে সূর্যবংশী সিনেমার শুটিং করছেন ক্যাটরিনা। অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন এই অভিনেতা। এতে দেখা যাচ্ছে, ক্যাটরিনার পরনে সাদা কুর্তা-পাজামা। খোলাচুল আর মেকআপহীন লুকে শুটিং সেটে ঝাড়ু দিচ্ছেন তিনি। অক্ষয় তাকে প্রশ্ন করছেন, ক্যাটরিনাজি আপনি কী করছেন? জবাবে এই অভিনেত্রী বলেন, সাফাইয়ের কাজ করছি। এরপর অক্ষয়ের দিকে তেড়ে আসেন তিনি।

ভিডিওর ক্যাপশনে অক্ষয় লিখেছেন, দেখে নিন, সূর্যবংশী’র সেটে স্বচ্ছ ভারতের নতুন ব্র্যান্ড অ্যাম্বসেডর।

সূর্যবংশী সিনেমায় এটিএস অফিসার বীর সূর্যবংশী চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। সিং ইজ কিং, নমস্তে লন্ডন, ওয়েলকাম, তিস মার খান সিনেমার পর এতে আবারো ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা। আগামী ২৭ মার্চ সূর্যবংশী মুক্তি পাবে।

দেখুন ভিডিও

View this post on Instagram

Spotted : The newest #SwachhBharat brand ambassador on the sets of #Sooryavanshi ???? @katrinakaif #BTS

A post shared by Akshay Kumar (@akshaykumar) on Feb 3, 2020 at 2:13am PST

ঢাকা/মারুফ