বিনোদন

বিচ্ছেদের আবেদন করেছেন কঙ্কনা-রণবীর

দীর্ঘদিন আলাদা থাকার পর আনুষ্ঠানিক বিচ্ছেদের আবেদন করেছেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা ও অভিনেতা রণবীর শোরে দম্পতি।

স্পটবয় ডটকম জানিয়েছে, পরস্পরের সমঝোতার মাধ্যমেই আনুষ্ঠানিভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন কঙ্কনা-রণবীর। এ বিষয়ে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে আদালতের রায় পাবেন তারা।

ট্র্যাফিক সিগন্যাল, মিক্সড ডাবলস, আজা নাচলে, গৌরহরি দাস্তান প্রভৃতি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন কঙ্কনা ও রণবীর শোরে। ২০০৭ সাল তাদের প্রেমের সম্পর্কের শুরু। এরপর ২০১০ সালে বিয়ে করেন তারা। ২০১৫ সালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে তাদের আলাদা হওয়ার কথা জানান এই জুটি।

যদিও পরবর্তী সময়ে তাদের সম্পর্ক টেকানোর চেষ্টা করেন এবং এ বিষয়ে কাউন্সেলিং করেন। তবে সম্পর্কের শেষ রক্ষা হলো না। আলাদা থাকলেও দুজন মিলেই একমাত্র ছেলে হারুনের দেখাশোনা করেছেন। এই দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র বলেন, আমার দেখা সবচেয়ে সমঝোতাপূর্ণ বিচ্ছেদ এটি। যদিও দুঃখ লাগছে তারা শেষ পর্যন্ত এক হলেন না।

 

ঢাকা/মারুফ