এক সময় রুপালি পর্দায় ঝড় তুলেছেন অভিনেত্রী তনুজা মুখার্জি। বেলা গড়িয়ে এখন তার বয়স সত্তরের কোঠায়। কিন্তু এই বয়সেও বিকিনি পরে প্রমাণ করলেন— বয়স তার কাছে শুধুই একটি সংখ্যা।
সম্প্রতি তনুজার ছোট মেয়ে অভিনেত্রী তানিশা মুখার্জির জন্মদিন ছিল। বিশেষ দিনটি মা ও বন্ধুদের নিয়ে বেশ হইচই করেই কাটিয়েছেন তানিশা। ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন তিনি। এতে দেখা যায়, ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটছেন তানিশা। অন্যদিকে পোস্ট করা ছবিতে বিকিনি পরা অবস্থায় দেখা যায় ৭৬ বছর বয়সি তনুজাকে।
বলিউডে সিনেমায় সুইমস্যুট পরে পর্দায় হাজির হওয়া প্রথম অভিনেত্রী ছিলেন তনুজা। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত চান্দ অউর সুরাজ সিনেমায় তাকে সুইমস্যুটে দেখা যায়। তখন তার বয়স ছিল ২২। এছাড়া তনুজার বড় মেয়ে অভিনেত্রী কাজল তার ক্যারিয়ারের দ্বিতীয় অর্থাৎ বাজিগর সিনেমায় সুইমস্যুটে পর্দায় হাজির হন।
ঢাকা/মারুফ