দেব প্রযোজিত পরবর্তী সিনেমা ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন কবীর সুমন।
এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার দিন দেব বলেছিলেন, ‘কবীর সুমনকে হ্যান্ডেল করা কঠিন’। দেবের এমন মন্তব্যে ভীষণ চটেছিলেন কবীর সুমন। তারপর সিনেমাটি থেকে নিজের নাম প্রত্যাহারের দাবি করেছিলেন তিনি। অবশেষে সেই দ্বন্দ্ব ভুলে একফ্রেমে বন্দি হলেন তারা।
দেব তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাদেরকে একসঙ্গে দেখা যায়। এসময় আরো উপস্থিত ছিলেন ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ সিনেমার পরিচালক অনিকেত চ্যাটার্জি। ভিডিওটিতে তাদেরকে সিনেমাটির একটি গানে পারফর্ম করতে দেখা যায়।
এদিকে অনিকেত চ্যাটার্জি ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন—‘মেঘ কেটে ঝকঝকে রোদ। শত্রুর মুখে ছাই দিয়ে আসছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। সংগীত এবং আবহ সংগীত কবীর সুমন।’
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শাশ্বত চ্যাটার্জি, খরাজ মুখার্জি, অর্পিতা চ্যাটার্জি প্রমুখ। খুব শিগগির মুক্তি পাবে এ সিনেমা।
দেখুন:
ঢাকা/শান্ত