বিনোদন

দুস্থদের জন্য সালমানের ট্রাক ভর্তি খাবার (ভিডিও)

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় নানাভাবে অবদান রাখছেন সালমান খান। এবার ট্রাক ভর্তি খাবার দুস্থদের মাঝে বিলিয়ে দিলেন এই বলিউড সুপারস্টার।

লকডাউনের কারণে মুম্বাইয়ের প্যানভেলে তার খামার বাড়িতে অবস্থান করছেন সালমান খান। এই অভিনেতার সঙ্গে তার বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ুশ শর্মা, সোহেল খানের ছেলে নির্বাণ আছেন। এছাড়াও আছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ, সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুর, অভিনেত্রী ওয়ালুসা ডিসুজা।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন দাবাং সিনেমাখ্যাত অভিনেতা। এতে দেখা যায়, সালমান, জ্যাকলিন, ইউলিয়াসহ অন্যরা মিলে খাবারের বস্তা ট্রাকে তুলছেন। পরিশ্রম সাধ্য এই কাজ হাসিমুখেই করছেন তারা। ট্রাকের পাশাপাশি গরুর গাড়ি ও পিকআপ ভ্যানও ছিল। পরবর্তীতে আশেপাশের গ্রামে দুস্থদের মাঝে বিতরণের জন্য এই খাবার নিয়ে যাওয়া হয়।

ভিডিওটির ক্যাপশনে জ্যাকলিন ফার্নান্দেজ, ইউলিয়া ভান্তুর ও ওয়ালুসা ডিসুজাদের ট্যাগ করে সালমান খান লেখেন, ‘অবদান রাখার জন্য সবাইকে ধন্যবাদ।’

লকডাউন ঘোষণার পর থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সালমান খান। সিনেমা জগতের দিন মজুর টেকশিয়ান ও কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। প্রায় ২৫ হাজার মানুষকে টাকা ও খাবার দিয়ে সাহায্য করছেন এই অভিনেতা। কয়েকদিন আগে মাটি কাটার কাজ করেন এমন ৫০ জন নারী শ্রমিককে সাহায্যের ব্যবস্থা করেন তিনি। এছাড়া সম্প্রতি শারীরিক প্রতিবন্ধী ৪৫ জন শিল্পীর পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা।

ভিডিও: 

View this post on Instagram

A post shared by Salman Khan (@beingsalmankhan) on May 3, 2020 at 8:50am PDT

 

ঢাকা/মারুফ