করোনা মহামারিতে টালমাটাল বিশ্ব। সবাই গৃহবন্দি থেকে ভার্চুয়াল জগতের মাধ্যমে যোগাযোগ রাখছেন প্রিয়জনের সঙ্গে। ঠিক এই সময়ে মুক্তি পেল সাইমন-পরীমনি জুটির ‘ফেসবুকে প্রেম’ শিরোনামের গান।
শওকাত ইসলাম নির্মাণ করেছেন ‘নদীর বুকে চাঁদ’ সিনেমা। এতে ব্যবহার করা হয়েছে গানটি। ২০১৫ সালে এ সিনেমার শুটিং শুরু হয়।
এ সিনেমার গল্পে দেখা যাবে, চাঁদ ও নদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমন রোমান্টিক ঘরানার গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমাটির কাহিনি। এতে নদীর ভূমিকায় অভিনয় করছেন পরীমনি ও চাঁদের ভূমিকায় দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে।
দেখুন:
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত