রেজাউর রহমান রিজভীর রচনায় নির্মিত হচ্ছে মেঘা ধারাবাহিক ‘নাটাই ঘুড়ি’। এমদাদুল হক খানের পরিচালনায় এতে অর্ধশতাধিক অভিনয়শিল্পী অভিনয় করছেন।
গত ২১ আগস্ট থেকে রাজধানীর উত্তরায় চারটি শুটিং স্পটে দৃশ্যধারণ করা হচ্ছে। আগামী ২৭ আগস্ট পর্যন্ত শুটিং চলবে।
রেডফক্স এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মাণাধীন এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—রওনক হাসান, কাজী উজ্জল, আব্দুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, অরিন, শিপন মিত্র, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী, রিমু খন্দকার, এলিনা শাম্মী, ফেরারী অমিত, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু, আজম খান, তামান্না সরকার, কাদরী, সাইকা আহমেদ, ফরহাদ হায়দার, রওশন শরীফ, রোবাইদা খান এষা, আশা, আশরাফুল আশীষ, কানিজ শবনম সুখী, সানিয়া জারা, আনোয়ার হোসেন প্রমুখ।
রেজাউর রহমান রিজভী বলেন, ‘নাটাই ঘুড়ি’ ধারাবাহিক নাটকটি সাতজন ছেলে-মেয়ের গল্প। এতে তাদের প্রেম-বন্ধুত্বের গল্প তুলে ধরা হয়েছে। বন্ধু কখনো শত্রু হয়, আবার কখনো আপনজন হয়ে উঠে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। খুব শিগগির এটিএন বাংলায় এর প্রচার শুরু হবে।