বিনোদন

ক্লোজআপ তারকা রাজীব গাইবেন ত্রিবেণীতে

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে গানের ভুবনে এসেছিলেন কণ্ঠশিল্পী মিজান মাহমুদ রাজীব। ২০০৫ সালে প্রথমবারের মত অনুষ্ঠিত ক্লোজআপ ওয়ানের প্রথম রানার্স আপ তিনি। বের হয়েছে একক অ্যালবামসহ একাধিক গান। সুর করেছেন বিভিন্ন গানে। কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের গান গেয়েছেন তিনি। জামালপুরের এই শিল্পী আধুনিক ও ফোক ঘরানার গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। দশ বছর বয়সে মায়ের কাছে গানের হাতি খড়ি। গান শিখেছেন জামালপুর শিল্পকলা একাডেমিতে।

আজ (বুধবার, ৩১ মার্চ-২০২১) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণী’র ৪৫তম পর্ব। প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল এই শিল্পী উপস্থিত থাকবেন রাইজিংবিডির সাপ্তাহিক আয়োজনে। গানে গানে মাতাবেন দর্শকদের।

যেক’জন শিল্পী কণ্ঠের জাদুতে শ্রোতাদের মোহিত করে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম রাজীব। তার প্রথম একক অ্যালবামের নাম ‘ডাংগুলি’। বের হয় ২০০৬ সালে। ধরা হয় ‘ডাংগুলি’ ছিল তার ক্লোজআপ ওয়ানে সফলতার ফসল। মেলান্দহ উপজেলার মেঘারবাড়িতে জন্ম নেওয়া এই কণ্ঠশিল্পী একাধারে কাজ করছেন চলচ্চিত্র, অডিও এবং স্টেজসহ সংগীতের সব ফরমেটে। খালিদ সংগীতের সঙ্গে যুক্ত পুরুষ শিল্পীদের মধ্যে রাজীবই বেশি সংখ্যক গানে কন্ঠ দিয়েছেন। আদিবাসী, অগ্নিবীণার ফুল, বন্ধু, হে বিজয়ী, কালো বিড়াল, ঈদ-ই মিলাদুন্নবী রাজীবের গাওয়া কয়েকটি খালিদ সংগীতের নাম।

উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

প্রতি বুধবার রাত ১০টায় রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত আয়োজন করা হচ্ছে টক শো ‘রাইজিংবিডি স্পেশাল’। এছাড়া অতি সম্প্রতি শুরু হয়েছে রাইজিংবিডি বুলেটিন এবং ক্রীড়া বিষয়ক টক শো। রাইজিংবিডি’র প্রতিটি অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় একের পর এক বিনোদনধর্মী অনুষ্ঠান আয়োজন করছে রাইজিংবিডি।

লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে এসব আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

উদয় হাকিম বলেন, ত্রিবেণী শো’ এখন রাইজিংবিডি’র অবিচ্ছেদ্য অংশ। সংগীত বোদ্ধাদের কাছে মানসম্মত একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভাকে তুলে ধরা হচ্ছে। শিল্পীরা যাতে তাদের সৃজনশীল চর্চার সুযোগ পান, স্বীকৃতি পান সে জন্যই রাইজিংবিডির এই আয়োজন। ত্রিবেণী শো’ যেমন দিন দিন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি শিল্পীরাও সুযোগ পেয়েছেন নিজেদের মেলে ধরার। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় ত্রিবেণী’র পরিধি বাড়ছে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ এই আয়োজন ত্রিবেণী। এখানে যেমন তারকা শিল্পীরা থাকছেন, তেমনি থাকছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী।

ত্রিবেণী বিষয়ে যে কোনো জিজ্ঞাস্য বা পরামর্শ থাকলে যোগাযোগ করতে পারেন এই ই-মেইলে risingbd.tribeni@gmail.com; অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/Tribeni.Risingbd)। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি দেখা যাবে (https://www.facebook.com/risingbd) এই লিঙ্কে।