মিলন আন্ডারওয়ার্ল্ডের ডন। ঠান্ডা মাথার খুনি। বড় ভাইয়ের কথায় আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। আধিপত্ত নিয়ন্ত্রণ নিয়ে রাজধারীর উত্তরায় তুমুল সংঘর্ষ হয় প্রতিপক্ষর সঙ্গে। তবে এটি বাস্তবের কোনো ঘটনা নয়। ‘মাফিয়া’ নামের ওয়েব সিরিজের দৃশ্যের প্রয়োজনে এসব করতে হচ্ছে এই অভিনেতার।
গতকাল ২৫ আগস্ট রাজধানীর উত্তরায় মারামারির দৃশ্যে অংশ নেন আনিসুর রহমান মিলন। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান সহকারী পরিচালক রাইসুল রনি। বিগ বাজেটের এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন সময়ের প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র পরিচালক শাহীন সুমন। ১৫০ পর্বের এই ওয়েব সিরিজ আন্ডারওয়ার্ল্ড ও
ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এতে অভিনয় করছেন— মিশা সওদাগর, ইমন, মাহিয়া মাহি ও আঁচল আঁখি। জাহিদ হাসান, শ্যামল মাওলা, রাহা তানহা খান, অর্ষা, মৌ খান প্রমুখ।
শহীন সুমনের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। এটি মুক্তি পাবে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে।