বিনোদন

অর্জুন কাপুর ফের কোভিড পজিটিভ

কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর।

বুধবার (২৯ ডিসেম্বর) ছিল অর্জুনের বোন আনশুলা কাপুরের জন্মদিন। এদিনই কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর পান তিনি। এই অভিনেতার পাশাপাশি আনশুলা কাপুরও করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও অভিনেতা অনিল কাপুরের মেয়ে প্রযোজক রিয়া কাপুর এবং তার স্বামী করন বোলানিও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

এদিকে অর্জুন কাপুর ও তার বোন করোনা আক্রান্ত হওয়ার পর তাদের বাড়ি সিল করে দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন। পাশাপাশি তাদের বাড়ি স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়েছে। তবে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো বিবৃতি দেননি অর্জুন।

এর আগে গত সেপ্টেম্বর কোভিড-১৯ পজিটিভ হন অর্জুন। সেই সময় তিনি লিখেছিলেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি, এটি আপনাদের জানানো আমার দায়িত্ব। আমি ভালো আছি এবং কোনো উপসর্গ নেই। চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শে বাড়িতে আইসোলেশনে আছি। আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ। নিয়মিতভাবে আমার শারীরিক অবস্থার তথ্য জানাব। বর্তমানে অস্বাভাবিক ও অভূতপূর্ব এক সময় চলছে। আশা করছি মানবজাতি এই ভাইরাসকে জয় করতে পারবে।’