বিনোদন

‘ডেডবডি’র পোস্টার প্রকাশ

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘ডেডবডি’। ২৫ মার্চ এফডিসিতে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়। এ সময় সিনেমার শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।    

এ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে, চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক, দর্শকদের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে!  আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’

ইকবাল আরও বলেন, ‘ওমর সানী বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। এবারও আসছি নতুন সিনেমা নিয়ে। আশা করি এ সিনেমা তাক লাগিয়ে দেবে।’

‘ডেডবডি’ সিনেমায় অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।