ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা ও সফল প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় নিয়মিত দেখা না গেলেও বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠান কিংবা আয়োজনেও তাকে খুব একটা দেখা যায় না। তবে ব্যক্তিগত অনুভূতি, জীবনের উপলব্ধি কিংবা ধর্মীয় ভাবনা—এসব বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন ডিপজল। সেখানে তিনি লেখেন, “জীবনের প্রতিটা ভালো-মন্দের পেছনেই আল্লাহর রহমত আছে। সব কিছুর জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ।”
ডিপজলের এই বার্তাটি মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে। পোস্টটিতে অল্প সময়ের মধ্যেই অসংখ্য লাইক ও মন্তব্য জমা পড়ে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ‘ঠিক’ লিখে মন্তব্য করেন। আবার অনেকে জুমার শুভেচ্ছা জানিয়ে তার জন্য দোয়ার বার্তাও পাঠান।
জানা গেছে, ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়েও তিনি নিয়মিত সময় দিচ্ছেন।