‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এক সময় ঢালিউডে নিয়মিত কাজ করলেও এখন প্রবাসে জীবনযাপন করছেন।
অন্যদিকে চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খানও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে থাকছেন কাজী মারুফ। খুব শিগগির পর্বটি প্রচার হবে বলে জানিয়েছেন জায়েদ খান।
প্রথম সিজনে ১২টি পর্ব প্রচারের পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে অনুষ্ঠানটি। প্রবাসে থেকেও দেশীয় তারকাদের নিয়ে এমন আয়োজন দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
অভিনয়ের পাশাপাশি শিল্পী সংগঠনের নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন জায়েদ খান।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। সেখান থেকেই শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়।