বিনোদন

‘তারকাদের অন্তরালের গল্প’

সাংবাদিক পান্থ আফজাল নতুন বই নিয়ে হাজির হয়েছেন অমর একুশে গ্রন্থমেলায়। ‘তারকাদের অন্তরালের গল্প’ শিরোনামের বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি পাওয়া যাবে মেলার ৫৬৫-৫৬৯ নম্বর স্টলে। 

এর আগে ২০১৯ সালে প্রকাশিত ‘তারার মুখে তারার গল্প’-এ দেশ-বিদেশের ৫১ জন শোবিজ তারকার সাক্ষাৎকার স্থান পেয়েছিল। নতুন বইয়ে তারকাদের আলো ঝলমলে জীবনের আড়ালের গল্প, সংগ্রাম, ব্যর্থতা, শুটিং স্পটের অভিজ্ঞতা ও নানা অজানা কাহিনি তুলে ধরেছেন তিনি। 

পান্থ আফজাল বলেন, “শোবিজ অঙ্গন ঘিরে পাঠকদের যে কৌতূহল, তারই উত্তর খোঁজার চেষ্টা এই বইয়ে। প্রায় ১৭ বছর ধরে বিনোদন সাংবাদিকতার সঙ্গে যুক্ত এই লেখকের প্রত্যাশা, বইটি পাঠকের কাছে সুখপাঠ্য হবে।”