বিনোদন

সম্মাননা পেলেন ‘ব্যাচেলর ইন ট্রিপ’-এর নির্মাতা নাসিম

‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রের নির্মাতা নাসিম সাহনিক সম্প্রতি সম্মাননা পেয়েছেন। ‘গুণীজন সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ চাটখিল নাগরিক কমিটি।

এতে উপস্থিত ছিলেন এম এ খান বেলাল, সালেহ আহমেদ চৌধুরী রুবেল, নাট্য অভিনেতা মুকিত জাকারিয়াসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রযোজক, অভিনেতা ও ব্যবসায়ী জহির আব্বাস চৌধুরী (ভিপি মিলন)।

২০২৫ সালের পূজা উপলক্ষে মুক্তি পায় ট্রাভেলভিত্তিক কমেডি–থ্রিলার চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’। বর্তমানে সিনেমাটি ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্ম টফিতে দেখা যাচ্ছে।