বিনোদন

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে অভিনেত্রীর বিকৃত যৌনাচার, পরকীয়ার অভিযোগ

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুস্মিতা রায়। ১ জুলাই তার জন্মদিন। গত বছর এই দিনে সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তার স্বামী সব্যসাচী চক্রবর্তী। বিচ্ছেদের পর সদ্য নতুন করে সংসার বেঁধেছেন সুস্মিতা।  

গত কয়েক দিন ধরে প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে সুস্মিতার বাগযুদ্ধ সোশ্যাল মিডিয়ায় চলছে, তা এখন রীতিমতো ‘নোংরা’ পর্যায়ে পৌঁছে গেছে। একে অপরের চরিত্র নিয়ে এমন সব অভিযোগ আনছেন, যা দেখে হতবাক নেটিজেনরা। এবার প্রাক্তন স্বামীর বিকৃত যৌন রুচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুস্মিতা।  

মূলত, গতকাল রাতে সুস্মিতা তার ফেসবুক লাইভে প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে বোমা ফাটান। সুস্মিতা জানান, সব্যসাচী ও তার পরিবারের সদস্যরা তাকে প্রতিনিয়ত মানসিক নির্যাতন করতেন। কেবল তাই নয়, সব্যসাচী তাকে ‘থ্রিসাম’ (একসঙ্গে তিন ব্যক্তির যৌন সম্পর্ক) সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতেন। এমনকি, তার স্বামী তার সামনে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হতেন।  

সুস্মিতা মা হতে চেয়েছিলেন। কিন্তু সব্যসাচী চক্রবর্তীর পরিবার সেই ইচ্ছার টুটি চেপে মেরে ফেলেছে। সব্যসাচী বা তার পরিবারের কেউই সন্তান চায় না। ২০১৯ সালে অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটি অ্যাক্সিডেন্টাল ছিল। পরে মৃত সন্তান প্রসব করেন অভিনেত্রী সুস্মিতা। তার স্বামী একাধিক নারীতে আসক্ত। এমনকি, দেবর সায়কও সমকামী সম্পর্কে লিপ্ত ছিলেন। তার অতীত নিয়ে বার বার তাকে থ্রেট দিয়েছে চক্রবর্তী পরিবার। তাই নিজেই সবকিছু জানিয়ে দিলেন বলে জানান সুস্মিতা।  

সুস্মিতার তৃতীয় স্বামী ছিলেন সব্যসাচী। সদ্য চতুর্থ বিয়ে করেছেন বলে জানান সুস্মিতা। খুব ছোট বয়সে একবার বিয়ে করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। পরে মা-বাবার পছন্দের পাত্রকে বিয়ে করে বেঙ্গালুরুতে পাড়ি জমান। কিন্তু সেই পাত্রেরও অন্য প্রেমিকা ছিল। পরে সেখান থেকে সবকিছু ছেড়ে পালিয়ে চলে আসেন বলে দাবি সুস্মিতার। 

সুস্মিতা দাবি, চতুর্থবারের মতো বিয়ে করেছেন তিনি। কিন্তু এ তথ্য সঠিক নয় বলে দাবি সব্যসাচীর। ফেসবুক পোস্টে তিনি জানান, ইতোমধ্যে চারটি বিয়ে করেছেন সুস্মিতা; এটি তার পাঁচ নম্বর বিয়ে। অভিনেত্রীর বিরুদ্ধে ‘গোল্ড ডিগার’ হওয়ার তকমাও দিয়েছেন। তার অভিযোগ, সুস্মিতা তাকে শারীরিক-মানসিকভাবে হেনস্তা করতেন। জনৈক এক ব্যবসায়ীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে তার অর্থেই সুস্মিতা নিজের ক্যারিয়ার ও ব্যবসা সাজিয়েছেন বলে জানান সব্যসাচী। 

বিকৃত যৌনাচার নিয়ে সব্যসাচী পাল্টা অভিযোগ করে লেখেন, “নিজের ভিডিও তুলে আমাকে দেখতে বাধ্য করা হতো। ফ্যান্টাসি উলটোটা, অ্যাজ ইফ আমি ওকে জোর করব ভিডিও দে। কেউ দেয়? কোনো মেয়ে পারে? কীসের বাধ্যবাধকতা ওর থেকে আর্থিকভাবে দুর্বল একটা ছেলের কাছে? আমি এক্সপ্লয়েট হয়েছি। আমার লজ্জা লাগছে, আমাকে এই জায়গায় নামতে হলো। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।”   

তবে পরিস্থিতি সামাল দিতে আইনি পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সব্যসাচী। তার মতে—“আমি আইনি পথেই যাব। ঠিক। তবু আমার চুপ থাকা, ভদ্রতা কেউ দুর্বলতা ভাবলে মুশকিল।” 

‘কৃষ্ণকলি’ ধারাবাহিক নাটকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন সুস্মিতা। এরপর ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তার অভিনয় সকলের নজর কাড়ে।