বিনোদন

ছবিতে তারকাদের বৈশাখ

আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বর্ষবরণ উৎসব। নববর্ষ উপলক্ষে রাজধানী যেমন সেজেছে, তেমনই এ শহরের মানুষগুলোও সেজে উঠেছেন। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এ উৎসবে শামিল হয়েছেন। পরিবার, সহকর্মী, বন্ধু-বান্ধবদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন চিরায়িত বাংলার এই উৎসবের আনন্দ।  

দিনব্যাপী আড্ডায় মেতেছিলেন শোবিজের বিভিন্ন তারকারা। আর সেসব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে দিয়েছেন তারা। তাদের সেসব খণ্ডচিত্র নিয়ে এই প্রতিবেদন। 

চঞ্চল চৌধুরী তার স্ত্রী সন্তানের সঙ্গে কাটানো সময়ের মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন—“শুভ বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছর সবার জন‍্য সুখের হোক।”

পয়লা বৈশাখে অপু বিশ্বাস তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন। একান্ত কিছু মুহূর্ত নিজের সঙ্গেও উদযাপন করেছেন। তারই কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এসব ছবির ক্যাপশনে তিনি লেখেন, “নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা! শুভ নববর্ষ।” 

চিত্রনায়ক আরিফিন শুভ একগুচ্ছ ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-অনুরাগীদের। এ অভিনেতা লেখেন—“শুভ নববর্ষ ১৪৩৩।”

পয়লা বৈশাখ পরিবারের পাশাপাশি সহকর্মী, বন্ধুদের সঙ্গেও কাটিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তার সেরা বন্ধু তারই কন্যা। মা-মেয়ে দুজনেই আজ শাড়িতে সাজেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এই অভিনেত্রী লেখেন, “শুভ নববর্ষ!”

অন্য তারকাদের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আজ সাড়িতে সেজেছিলেন। পরিবারের সঙ্গে এ আনন্দ ভাগ করে নেন। তারই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায়ও ভাগ করে নেন এই অভিনেত্রী। ছিবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “আমার বৈশাখ। ঘরোয়া নববর্ষ।”

পয়লা বৈশাখেও শুটিং করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। শুটিং সেটে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে ফ্রেমবন্দি হন এই তারকা। ক্যাপশনে লেখেন, “শুটিং এর সেট থেকেই জানাই শুভ নববর্ষ।”