বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা, ঘটনার তাৎক্ষণিক নির্ভরশীল তথ্য প্রদান ও সুস্থ সংস্কৃতি লালনের কোনো বিকল্প নেই। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম প্রতিষ্ঠা লগ্ন থেকে এই চারটি বিষয়ে সাফল্যের সঙ্গে অবদান রেখে যাচ্ছে।
ইতিবাচক সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে পথচলা পাঠকপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৬ এপ্রিল)। সাফল্যের পথচলায় ১৪তম বছরে পা রাখতে যাচ্ছে নির্ভরযোগ্য অনলাইন গণমাধ্যমটি।
গণমাধ্যমটির এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। এই তারকা অভিনেত্রী বলেন, “আসসালামু আলাইকুম, রাইজিংবিডির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার অনেক অনেক শুভকামনা। রাইজিংবিডির সঙ্গে যারা জড়িত আছেন, সবাইকে অনেক অনেক অভিনন্দন।”
ভক্তদের প্রতি আহ্বান জানিয়ে রুমানা ইসলাম মুক্তি বলেন, “রাইজিংবিডি আমার খুব পছন্দের। আপনাদের যাদের কাছে আমি প্রিয়, আমি চাই রাইজিংবিডিও আপনাদের কাছে প্রিয় হয়ে থাকুক।”
দেশের গণমাধ্যম অঙ্গনে পরিবর্তন আনার অঙ্গীকার নিয়ে ২০১৩ সালের ২৬ এপ্রিল যাত্রা শুরু করে রাইজিংবিডি। ‘পজিটিভ বাংলাদেশ’ বিষয়টিকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিক পাঠকদের কাছে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার প্রতিপাদ্য নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে সংবাদমাধ্যমটি। ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে এরই মধ্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে সরকারের নিবন্ধনপ্রাপ্ত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালটি।
সহজ ভাষার গণমাধ্যমের বৈশিষ্ট্য এমন হতে হবে, যেখানে পাঠকদের মানবিক মূল্যবোধ জাগ্রত হয়—এই মন্ত্রে দীক্ষা নিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাইজিংবিডি পরিবারের একঝাঁক সংবাদকর্মী। নিউজ পোর্টালটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, পজিটিভ জার্নালিজমের মাধ্যমে সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রেখে চলেছে। রাইজিংবিডি বর্তমানে অগ্রসর পাঠকের পোর্টাল এবং নির্ভরযোগ্য সংবাদের উৎস।